গোপালগঞ্জে সহিংসতার ৬ দিন পর ঘটনাস্থল পরিদর্শনে গেলেন দুই উপদেষ্টা


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৭-২২, ২:০৬ অপরাহ্ন /
গোপালগঞ্জে সহিংসতার ৬ দিন পর ঘটনাস্থল পরিদর্শনে গেলেন দুই উপদেষ্টা
print news || Dailydeshsomoy

প্রকাশিত

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘটিত সহিংসতার ছয় দিন পর ঘটনাস্থল পরিদর্শনে এলেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা—মুহাম্মদ ফাওজুল কবির খান ও সৈয়দা রিজওয়ানা হাসান।

তারা প্রথমেই সহিংসতায় ক্ষতিগ্রস্ত গোপালগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন। এরপর তারা ভাঙচুর হওয়া ‘জুলাই শহীদদের’ স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ এলাকা এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহ ঘুরে দেখেন। পরিদর্শনকালে শহরের মূল সড়ক দিয়ে হেঁটে এনসিপির পূর্ব নির্ধারিত সভাস্থল পৌর পার্ক এলাকাও ঘুরে দেখেন।

এই সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আ. হাফিজ, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, বিভাগীয় কমিশনার শরফ উদ্দীন আহমেদ চৌধুরী, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তারা জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবপক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।