

গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে ঐতিহ্যবাহি গফরগাঁও মহিলা কলেজে শিক্ষাবর্ষ ২৫-২৬ একাদশ শেণির ছাত্রীদের নবীণ বরন অনুষ্ঠান কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়।
সোমবার( ১৫ সেপ্টম্বর) বেলা ১১টায় অধ্যক্ষ আবদুল খালেক এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের গর্ভনিংবডির সভাপতি মোঃ মাসুদ পারভেজ, বিশেষ অতিথি ছিলেন জাতীয়বিশ্ববিদ্যালের প্রতিনিধি গর্ভনিংবডির সদস্য ও গফরগাঁও পৌর যুবদলের সভাপতি মোঃ ছাইফুল ইসলাম রিপন।
আরো উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
প্রধান অতিথি মোঃ মাসুদ পারভেজ বক্তব্যে বলেন, মহিলা কলেজের অবকাঠামো উন্নয়নের জন্য আমি প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করব,শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন তোমাদেরকে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে,আমাকে ভাল ফলাফল উপহার দিতে হবে।
অধ্যক্ষ আব্দুল খালেক সমাপনি বক্তব্যে বলেন,
মহিলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা বাংলাদেশের
বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভাল বিষয়ে চান্স পেয়ে ভর্তি হচ্ছে, বি সিএস সহ বড় বড় পদ অলংকৃত করে উন্নত জীবন -যাপন করছে, যা দেশের নারী শিক্ষা র অগ্রযাত্রাকে ত্বরান্বিত করছে।
প্রভাষক সাব্বির কামাল ও শাহিদুল ইসলাম এর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক কমলেন্দু দাস,সহযোগী অধ্যাপক শাহনারা পারভীন, সহযোগী অধ্যাপক শিপ্রা রাণী চন্দ, সহকারী অধ্যাপক আঃ ছালাম,সহকারী অধ্যাপক আশরাফুল আলম সুরুজ,প্রভাষক শরিফুল ইসলাম, প্রভাষক মুহিবুর রহমান, হিসাব রক্ষক সাইফুল ইসলাম হেলাল প্রমূখ।
অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহকারী অধ্যাপক আহসান হাবিব ও শরীর চর্চা শিক্ষক রমিজা খাতুন


















আপনার মতামত লিখুন :