একজন মানবিক ডাক্তার তাপস কুমার দাস।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৬-২১, ৭:২১ অপরাহ্ন /
একজন মানবিক ডাক্তার তাপস কুমার দাস।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

হৃদয় হোসাইন-পাবনা প্রতিনিধি:

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিষ্টার। এম.বি.বি.এস, বি.সি.এস (স্বাস্থ্য)। এফ সি পি এস পার্ট-২ মেডিসিন বিশেষজ্ঞ ডা.তাপস কুমার দাস বেড়া পৌরসভার বাসিন্দা। বেড়া রক্তদাতা ইউনিটের প্রধান উপদেষ্টা এ ডাক্তার ইতিমধ্যে মানবিক কাজের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রশংসা করিয়েছেন। ডা.তাপস কুমার দাস বেড়া চৌধুরী ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন। বেড়া রক্তদাতা ইউনিটের সভাপতি ফারহান আহমেদ তার ফেসবুক আইডিতে লিখেছেন যে,দিন টা ছিলো শুক্রবার দুপুরের খাবার শেষ করে ডা:সাহেব চেম্বারে আসলেন। এক সহকারী খবর দিলেন স্যার একজন দুস্থ( ভিক্ষুক) মানুষ অসুস্থ আপনার জন্য অপেক্ষা করছে। এই কথাটা শোনো মাত্রই পাশে থাকা আরেক ব্যাক্তিকে বললেন জলদি নিয়ে আসো। দুইজন গিয়ে নিয়ে আশা মাত্রই ডা: সাহেবের মনের ভালোবাসা পেয়েই সেই ব্যক্তি মনের দিক দিয়ে সুস্থ হয়ে উঠলো। তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হলো। তাৎক্ষণিক ডা: সাহেবের হুকুমে তাকে কিছু ঔষধ দিলেন। চেম্বারে থাকা অন্যান্য রোগী গুলো ডা: সাহেবের মানবিকতা দেখে সবাই মুগ্ধ। তার মানবিক ব্যবহারের মধ্যে সত্যিকারের ভালোবাসা ও সততায় মুগ্ধ হতে হয়। তিনি উদার মানব দরদি সামাজিক মানুষ। তার মনের দরজাটা যেমন উদার, খোলামেলা, তেমনি অন্দর-সদর দরজাও উন্মুক্ত সবার আনাগোনায়। তিনি যেন পূর্ণিমার পূর্ণ জ্যোৎস্নার আলোর মতো চিকিৎসা সেবায় আলো ছড়িয়ে দিচ্ছেন। তিনি আরও বলেন,একজন চিকিৎসক মানুষকে সেবা করার যত বেশি সুযোগ পান,অন্য পেশাজীবীরা তা পায় না। তাই চিকিৎসককে আগে ভালো মানুষ হতে হয়,তাহলেই তিনি হতে পারেন আর্দশ মানবিক একজন চিকিৎসক। তিনি এই গুনাগুনের অধিকারী ব্যক্তিত্বের ভালো গুণের মানুষ। একজন চিকিৎসকের অন্যতম দায়িত্ব হচ্ছে রোগীকে সম্মান করা। কোনোরূপ তুচ্ছতাচ্ছিল্য না করা। বন্ধুসুলভ আচরণ করা। একজন চিকিৎসককে স্বভাবতই সৎ,নিঃস্বার্থ, অঙ্গীকারবদ্ধ,দেশপ্রেমিক,দায়িত্বশীল ও দয়ালু হতে হয়। রোগীকে মানবিক মন নিয়ে সেবা করে তার দুঃখ-বেদনা অনুভব করতে পারে। এমনই একজন সদালাপী, মানবিক চিকিৎসক ডা: তাপস কুমার দাস। তার আন্তরিকতা আর আলাপনেই রোগী অনেকটা নির্ভরতা খুঁজে পান। সুস্থ হয়ে ওঠার মনোবল ফিরে পান। তিনি রোগীকে আপন করে নিতে পারেন। শুধু রোগী নয়,মানুষকে আপন করে নেওয়ার এক অমায়িক শক্তি রয়েছে তার,যা সবাইকে মুগ্ধ করে। তিনি একজন নিভৃতচারী চিকিৎসক। বিনামূল্যে অনেক রোগীর সেবা দিয়ে তাদের মনে জায়গা করে নিয়েছেন। তবুও লেশমাত্র অহংকার নেই এ চিকিৎসকের। বরং সবসময় নিজেকে আড়ালে রাখতেই পছন্দ করেন। পৃথিবীতে অনেক সফল ব্যক্তি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন,তবে খুব অল্প কিছু মানুষকে আল্লাহ তায়ালা বরকতময় করে পৃথিবীতে পাঠিয়েছেন মানব সেবার জন্য। আল্লাহ তায়ালা বেড়া বাসির জন্য কোমলপ্রাণ নীতিবাদী সুশীল উদারচিন্তার একজন ডাক্তারকে রহমতময় করে পাঠিয়েছেন। তিনি অসহায় ও গরিব দুঃখী মানুষের হৃদয়ের আস্থাভাজন। ডাক্তার তাপস কুমার দাস বিভিন্ন মানবিক সামাজিক কাজের সাথে যুক্ত।