print news || Dailydeshsomoy

প্রকাশিত

গলাচিপা,পটুয়াখালী,প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে জয়দেব সাধুকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে উপজেল গোলখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবাসন প্রকল্পের ঘরের পাশে নারকেল গাছের ডাল কাটা কে কেন্দ্র করে এই মারামারি এতে জয়দেব শাধু গুরুতর আহত হয়। পরে তাকে এলাকাবাসী উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরে যান।

এ বিষয়ে জয়দেব সাধু বলেন, নারিকেলের ডাল কাটা কে কেন্দ্র করে আমাকে আমাকে স্ত্রীকে গালাগালি করে আমার গায়ে হাত দেয়। আমি আইনের মাধ্যমে সঠিক বিচার চাই। জয়দেব সাধুর স্ত্রী শান্তি রানী বলেন, আমার স্বামীকে অবারন হাওলাদার ও তার ছেলে বিধান হাওলাদার মারধর করেছে। এ বিষয়ে অবারণ হাওলাদারের কাছে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ বলেন,দুপক্ষকে ইউনিয়ন পরিষদের দেখে মীমাংসার ব্যবস্থা করব।