print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম, লালমনিরহাট

চলমান প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বাড়াতে সড়ক ও অনলাইন ভিত্তিক প্রচার কার্যক্রম জোরদার করেছে লালমনিরহাট জেলা তথ্য অফিস। অন্যদিকে, জেলায় বন্যা বা অন্য যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।

জেলা তথ্য অফিস সূত্রে জানা যায়, সারাদেশে চলমান আকস্মিক বন্যা ও ভূমিধস পরিস্থিতি মোকাবেলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশের সব জেলা তথ্য অফিসের মতো লালমনিরহাটেও নিয়মিত জনসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

এর অংশ হিসেবে বন্যার পূর্বাভাস, স্বাস্থ্যবিধি, ডেঙ্গু ও ডায়রিয়া প্রতিরোধ, বন্যাকালীন ও বন্যা-পরবর্তী করণীয় বিষয়ে সড়ক প্রচার এবং অনলাইন প্রচারণা অব্যাহত রয়েছে।
জেলা তথ্য কর্মকর্তা সৌমিক রায় জানান, দুর্যোগ পরিস্থিতিতে গুজব এড়িয়ে সরকারি নির্দেশনা অনুসরণ এবং সচেতনতামূলক বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে জেলা তথ্য অফিসের প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।