print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৪, জুলাই,২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

আজ রাত আটটায় ঢাকা মোহাম্মদপুরস্থ নবাবী ভোজ রেস্টুরেন্টে ফ্রীল্যান্স কোচিং মালিকদের সংগঠন কোচিং এসোসিয়েশন বাংলাদেশ, মোহাম্মদপুর এর নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাইফুরস প্রাইভেট লিমিটেড এর চেয়ারপারসন জনাব শামসেয়ারা খান ডলি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন CAB ফার্মগেট এর উপদেষ্টা মাহবুব আরেফিন, CAB ফার্মগেট এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম ছোটন, CAB ফার্মগেট এর সাংগঠনিক সম্পাদক মোঃ জিকরুল হক, CAB মোহাম্মদপুর এর প্রধান নির্বাচন কমিশনার এম এইচ রাফসান সানি, নির্বাচন কমিশনার মোঃ শাহীন বিশ্বাস এবং মোঃ আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন CAB মোহাম্মদপুরের সদ্য সাবেক সভাপতি মোঃ ফখরুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালন করেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবীর রহমান।
উল্লেখ্য গত ২ জুন ২০২৩ তারিখে সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়,উক্ত কমিটিতে BCA মোহাম্মদপুর এর পরিচালক মোঃ আবু রায়হান সভাপতি ও অ্যাডভান্স একাডেমির পরিচালক আব্দুল্লাহ আল নোমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।