print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২৬ জানুয়ারি, ২০২১

মোঃ অনিক দেওয়ান স্টাফ রিপোর্টারঃ

চাঁপাইনাববগঞ্জের রহনপুরে বাজার মনিটরিং করার সময় ২ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার সকালে রহনপুর স্টেশন বাজারে অভিযান পরিচালনার করার সময় অবাধ ও নকল কসমেটিক্স পণ্য বিক্রি করার অপরাধে টুটুল স্টার ও বিসমিল্লাহ কসমেটিক্সকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন, চঁপাইনবাবগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক জহুরুল ইসলাম। তাকে সহযাগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব কোবাদ আলি ও গোমস্তাপুর থানা পুলিশের একটি টিম।প্রসঙ্গত; বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহাদয়ের প্রদত্ত ক্ষমতাবলে ও জেলা প্রশাসকের নির্দেশনায় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ বাজার মনিটরিং পরিচালনা করা হয়।