
প্রকাশিত
শফিকুল ইসলাম শামীম
উজিরপুর প্রতিনিধিঃ
মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ শিকার বন্ধে বরিশাল জেলার উজিরপুরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা
করা হয়।বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার বিভিন্ন নদ-নদীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আলী সুজা।
এ সময় উজিরপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার উপস্থিত ছিলেন।অভিযান পরিচালনা কালীন সময়ে নদীতে ইলিশ শিকার থেকে বিরত থাকতে জেলেদের সতর্ক করা হয়।মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার সময়ে নদীতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ,পরিবহন, মজুত ও বিক্রির ওপর প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়।



