
‘প্রকাশিত
জবি প্রতিনিধিঃ
মৌলভীবাজারে সুবিধা বঞ্চিত ও পথসংযুক্ত শিশুদের সার্বিক উন্নয়নে ‘KRAFT Modell’ শীর্ষক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ৪ ও ৫ অক্টোবর ২০২৬ এই কর্মশালার আয়োজন করে যৌথভাবে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডো’ (LEEDO) এবং সুইজারল্যান্ডের আন্তর্জাতিক সংস্থা ‘পারনোভা’ (Pernova)।
কর্মশালায় লিডোর মোট ২৮ জন কর্মকর্তা ও কর্মী অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডোর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. ফরহাদ হোসেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের মাইক শেরিফ।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক ও সঞ্চালক হিসেবে সেশন পরিচালনা করেন সুইজারল্যান্ডের পারনোভার প্রেসিডেন্ট ও প্রশিক্ষক রজার হাসলার এবং প্রশিক্ষক লুকাস জুর্মার। কর্মশালার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল লিডোর ‘School Under the Sky’ কর্মসূচির শিশুদের নিয়ে পরিচালিত একটি সরাসরি সেশন। বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ খেলা ও অংশগ্রহণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এতে শিক্ষার্থীদের নানা বিঢয় শেখানো হয়।



