
প্রকাশিত
সুমন ইসলাম
লালমনিরহাট
লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে প্রধান শিক্ষক মো: মকবুল হোসেনকে দায়িত্বে রাখার জন্য অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ স্মারক লিপি দেয় লালমনিরহাট জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান এর কাছে । অব্যাহত রাখার জন্য আজ সোমবার তিনটার দিকে লালমনিরহাট জেলা প্রশাসক (ডিসি) বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়েছে।
স্মারকলিপিতে জানানো হয়, মো: মকবুল হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁর এই দক্ষ নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখতে অবসরকালীন সময়ের পরও প্রচলিত বিধিমালা অনুযায়ী আরও ২ বছর একই প্রতিষ্ঠানে তাঁকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
অভিভাবক ও শিক্ষার্থীদের প্রত্যাশা, বিদ্যালয়ের বৃহৎ স্বার্থে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি ইতিবাচক ও মানসিকভাবে বিবেচনা করবেন।



