
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট
লালমনিরহাটে আজ ২৪ আগস্ট ২৬ইং লালমনিরহাটে সড়ক পরিবহনে নিরাপত্তা নিশ্চিতকরণ ও সুশাসন প্রতিষ্ঠায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত করা হয়েছে।
অভিযানকালে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স, বাইক আরোহীর হেলমেট এবং গাড়ির প্রয়োজনীয় রেজিস্ট্রেশন না থাকার অপরাধে ১৯টি মামলায় সর্বমোট ১৭,৮০০ (সতেরো হাজার আটশত) টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আল-আমিন এবং জনাব মোঃ মামুনুর রশিদ-এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে লালমনিরহাট জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।



