print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় জামশেদুর রহমান (৩৫) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবক গত ১৫ জুলাই থেকে নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি, আত্মীয়-স্বজনের বাড়িতে অনুসন্ধান এবং মাইকিং করেও তার কোনো সন্ধান না পাওয়ায় চরম উদ্বেগে দিন কাটাচ্ছে পরিবার। এ ঘটনায় গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ জামশেদুর রহমান গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের বাহের গজালিয়া গ্রামের বাসিন্দা মুহাম্মদ শাহ আলম ও রোকেয়া বেগম দম্পতির বড় ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১০টার দিকে গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থানরত বাসা থেকে তিনি বের হয়ে যান। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পাশাপাশি স্থানীয়ভাবে মাইকিংসহ বিভিন্ন মাধ্যমে সন্ধানের চেষ্টা চালানো হলেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।

পরিবারের সদস্যরা জানান, জামশেদুর রহমান একজন মানসিক প্রতিবন্ধী। তাই তিনি কোথায় গেছেন বা কী অবস্থায় আছেন, তা নিয়ে তারা গভীর উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো হৃদয়বান ব্যক্তি যদি জামশেদুর রহমানের সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে তার ছোট বোন ফাতেমা আক্তার-এর সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ: ০১৯৬০৫০১৫১৪।