print news || Dailydeshsomoy

প্রকাশিত

উজিরপুর প্রতিনিধিঃ

বরিশাল জেলার উজিরপুর উপজেলার কাজিরায় প্রধানমন্ত্রীর প্রশংসা করায় বিএনপি নেতা ফকরুল হাসান চুন্নুর উপর অতর্কিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

এ ঘটনায় এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। ২২ আগস্ট হামলার ঘটনায় উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ফকরুল হাসান চুন্নু। অভিযোগ ও আহত সুত্রে জানা যায়,২১ আগস্ট রাত ১০ টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের কাজিরা ৮নং ওয়ার্ডের মৃত মোঃ দেলোয়ার ফকিরের ছেলে বিএনপি নেতা মোঃ ফকরুল হাসান চুন্নু বড়াকোঠা ইউনিয়নের পূর্ব বড়াকোঠা স্টীল ব্রীজ সংলগ্ন সান্টু হাওলাদারের দোকানের সামনে প্রধানমন্ত্রী তারেক রহমান এর দেশ পরিচালনা ও বিভিন্ন উন্নয়ন মূলক কাজের প্রশংসা করায় তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বরিশাল-২ (উজিরপুর বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে নিয়ে কটুক্তি করে ওই গ্রামের আঃ মন্নান মোল্লা,মোঃ সাইদুল মোল্লা,মমিন মোল্লা,নুরুল হক মোল্লা,আমিন মোল্লা,মেহেদী মোল্লা। এর প্রতিবাদ করায় বিএনপি নেতা ফকরুল হাসান চুন্নুকে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে রক্তাক্ত জখম করে। আহত চুন্নুকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়। সুত্রে জানা যায় রাজনৈতিক বিভিন্ন বিষয় ও পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসীরা বিএনপি নেতা ফকরুল হাসান চুন্নুর উপর সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা চালায়। বামরাইল ইউনিয়ন বিএনপির সদস্য আহত ফকরুল হাসান চুন্নু সাংবাদিকদের জানান,আওয়ামীলীগ ও জামায়াতে ইসলামীর সন্ত্রাসী বাহিনী আমাকে হত্যার উদ্দেশ্য পরিকল্পিত ভাবে হামলা চালায়। অল্পের জন্যে প্রানে বেঁচে যাই। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান,তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে। এদিকে ওই হামলাকারীদের অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও আহতের পরিবার।