print news || Dailydeshsomoy

প্রকাশিত,

  সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি ।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়াডের পশ্চিম কালিকাপুর গ্রামের মিরা বাড়ি এলাকায় রেদোয়ান মির (১৬) নামে এক শিশুর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। 

(২৭ আগস্ট ) বিকাল আনুমানিক ৪ টার  দিকে কালিকাপুর  বাজার নামক স্থান থেকে নিখোঁজ হয় সে। এ ঘটনায় একই দিন শিশুটির বাবা প্রতিবন্ধী আবুল কালাম মীর গলাচিপা  থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শিশুটির বাবা প্রতিবন্ধী আবুল কালাম মির জানান, আমার ছেলে রেদোয়ান মির দক্ষিণ কালিকাপুর হাফিজিয়া মাদ্রাসা থেকে সকালে বাসায় আসে। বিকালে বাসা থেকে  কালিকাপুর বাজারে চুল কাটতে যায়। চুল কাঁটার পর সেলুন খেকে বেড়িয়ে আর বাসায় আসেনি।  আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ করেও শিশুটির সন্ধান না পেয়ে থানায় অভিযোগ করেন। তিনি তার সন্তানকে দ্রুত ফিরে পাওয়ার আকুতি জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু রেদোয়ান মিরের বাবা প্রতিবন্ধী আবুল কালাম  পেশায় একজন রিক্সা চালক ও রেদোয়ান তার প্রথম  সন্তান।
শিশু রেদোয়ান মা মাকসুদা বেগম বলেন, আমরা গরিব মানুষ। আমাদের তো কারো সাথে জায়গা জমি বা কোন কিছু নিয়ে বাজাবাজি নেই। আমার ছেলে একটি মাদ্রাসায় পরুয়া ছাত্র। বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে বেরিয়ে আর বাসায় ফিরি নি।

আমি প্রশাসনের মাধ্যমে আমার সন্তানকে ফিরে পেতে চাই বলে কান্নায় ভেঙে পড়েন। তিনি আরও বলেন, শুনেছি মানুষের মুখে সরকার নাকি সমাজ সেবায় শিশু সুরক্ষা নিয়ে কাজ করেন। আমার স্বামী ১০৯৮ ফোন দিয়ে অবগত করেন। গলাচিপায় কোন শিশু সুরক্ষার কার্যক্রমের 
হদিশ পাওয়া যায়নি। ইউপি সদস্য আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন। 
গলাচিপা থানার উপ-পরিদর্শক (এসআই) মো.ফয়সাল মিয়া  বলেন, 
শিশুটিকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত হয়েছে ।