
প্রকাশিত
আজাদ নাদভী,স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাবেক প্রধানমন্ত্রী,গণতান্ত্রিক আন্দোলনের পথিক, বিএনপির চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী, খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার ১৮ জানুয়ারি দুপুরে সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে থৈরিগাঁও চৌরাস্তা বিএনপির ইউনিয়ন কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান খলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্কাস আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ১ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,সহ-সভাপতি মোতাহার হোসেন,মোঃ পারভেজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন, দপ্তর সম্পাদক ওয়াহিদুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাবু দুলাল দাস,আনোয়ার হোসেন ভূঁইয়া, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বিমল চন্দ্র দাস,কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এইচ এম সাইফুল ইসলাম।
আরোও উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদার,সদস্য আতাহার হোসেন বাবু। উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাদশারিয়া, কোলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ রমজান খান, সভাপতি হুমায়ন কবির, জুয়েল মীর,সাংগঠনিক সম্পাদক আজাহার হোসেন।



