
প্রকাশিত, ১১ জানুয়ারি ২০২১
মো: জহুরুল ইসলাম।
ডিমলা নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডিমলা উপজেলার ৭নং খালিশা চাপানী ইউনিয়নের ছোটখাতা মধ্যচর আমুরগোড় জামে মসজিদের নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকাল বেলা জামে মসজিদের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন ডোমার-ডিমলা মাটি ও মানুষের নেতা উন্নায়নের কান্ডারী মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার ।
এসময় আরো উপস্থিত ছিলেন, জনাব আতাউর রহমান সরকার (চেয়ারম্যান, ৭নং খালিশাচাপানী ইউনিয়ন পরিষদ), নীলফামারী জেলা পরিষদ সদস্য জনাব আলহাজ্ব সেলিম সরকার (লেবু)
, জনাব সোহরাব হোসেন ( সভাপতি,বাংলাদেশ আওয়ামীলীগ ,খালিশা চাপানী ইউনিয়ন শাখা), জনাব আখতারুজ্জামান আকুল চৌধুরী (সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ,খালিশা চাপানী ইউনিয়ন শাখা), ইউনিয়ন যুবলীগের আহবায়ক রশিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম (রাকিব)/সম্পাদক শ্রী বিকাশ চন্দ্র রায় সহ মান্যগণ্য ব্যক্তিবর্গ।


