print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৫, এপ্রিল,২০২৪

মোঃ আতাউর রহমান।
দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় ও মোনাজাত
খানসাম উপজেলায় তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এমন অবস্থায় ৬নং গোয়ালডিহি ইউনিয়ন বটতলী বাজার আকবার আলী শাহ্ মাদ্রাসার মাঠে বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকা) আদায় করা হয়েছে।

কয়েক দিনের টানা তাপদাহে পুড়ছে খানসামাসহ সারাদেশ। আর এই তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য আল্লাহর কাছে বিশেষ নামাজ আদায় করা হয়।
নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।
একই সঙ্গে চলমান বৈশ্বিক সংকট থেকে মুক্তির জন্যও দোয়া করা হয়।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৮:টায় সাকোর পাড় আকবার আলী শাহ্ মাদ্রাসা মাঠে প্রায় শতাধিক মুসল্লি নিয়ে নামাজ আদায় করা হয়।
গোয়ালডিহি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাওলানা মোঃ আতাউর রহমানের উদ্যোগে এক বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতের আগে দুই রাকাআত নফল নামাজ আদায় করে মহান আল্লাহ তায়ালার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেন ৬নং গোয়ালডিহি ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
নামাজে ইমামতি করেন গোয়ালডিহি ইউনিয়নে ৯নং ওয়াডের ঈদগা ময়দানের ইমাম মাওলানা মোঃ আতাউর রহমান।
এ সময় তীব্র গরম থেকে রক্ষা পেতে গোয়ালডিহি সহ সারাদেশের মানুষের জন্য দোয়া করা হয়। এছাড়াও তীব্র গরমে গর্ভবতী মা, শিশু ও বৃদ্ধদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।