
প্রকাশিত,২২, মার্চ,২০২৪
মোঃ বাবুল নেত্রকোণা
বাংলাদেশ ছাত্রলীগ নেত্রকোণা জেলা শাখার সভাপতি রবিউল আওয়াল শাওন গতকাল আসর নামাজের পর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে রমজান মাস উপলক্ষে আল্লাহ তায়ালার রাস্তায় তার কর্মীদের নিয়ে ৩ দিনের জামাতে রওয়ানা হন।
এমন ব্যতিক্রম ছাত্রলীগের প্রতি অগাধ আস্হা আর ভালবাসা তৈরি করে ছাত্রলীগ সভাপতি শাওন অনন্য বৈশিষ্ট তুলে ধরায় ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি শ্রদ্ধা জন্মেছে।
নেত্রকোণার ওলামাগণ বলেন
নেত্রকোণা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন গতকাল মিনি ট্রাক দিয়ে তার অনুসারীদের নিয়ে মদনপুর জামে মদজিদে দাওয়াত তাবলিগের দাওয়াতের উদ্দেশ্যে রওয়ানা হন।
এরকম উদ্যোগ নেওয়ায় জেলার সম্মানিত আলেম ওয়ালাগণ খুবই খুশি।
আলেম ওয়ালামাগণরা বলেন দেশের বিভিন্ন জায়গায় আনন্দ করার জন্য ভ্রমণ করেন কিন্তু জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন দ্বীনি দাওয়াতের জন্য তার কর্মীদের নিয়ে আল্লাহ তায়ালা এবং নবী-রাসুলকে অনুসরণ করে ৩ দিনের জামাতে যাওয়ায় নেত্রকোণার ঈমান পরিষদ এবং আলেম ওয়ালামাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই।
এ প্রসঙ্গে নেত্রকোণা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন এ প্রতিবেদককে বলেন আমরা ছাত্রলীগ নেতাকর্মীরা আনন্দ ভ্রমণে যাই কিন্তু এই পবিত্র মাহে রমজানে ৩ দিনের জামাতে যাওয়ার জন্য আমার মনে ইচ্ছে জাগে তাই তাদের নিয়ে আল্লাহ তায়ালার রাস্তায় বের হলাম।
পাশা-পাশি তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।


