print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২৯-১২-২০২০

সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধি ঃ

:বেনাপোল স্থলবন্দর চেকপোষ্ট দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত বাড়ছে। ভারত থেকে করোনা নেগিটিভ সার্টিফিকেট ছাড়াও আসছে যাত্রী।

মঙ্গলবার (২৯ডিসেম্বর)দুপুরে বিষয়টি সরেজমিনে খোজ খবর নিতে ও করোনা সুরক্ষা পরিরোধে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন এলাকা পরিদর্শন করেছেন যশোর জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

বেনাপোল বন্দর প্রশাসনিক ভবন চেকপোষ্ট,কাষ্টম,ইমিগ্রেশন,ও নোম্যান্সল্যান্ড এলাকা পরিদর্শন করেন। বিভিন্ন বিষয়ে খোজ খবর নেওয়া হয়। আন্তর্জাতিক চেকপোষ্ট বেনাপোল দিয়ে যাত্রী গমনাগমনে ও সুরক্ষার বিষয়ে সর্বচ্ছ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট বিভাগকে কাজ করার নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয় বলে জানান শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ইউছুপ আলম।

এসময় উপস্তিত ছিলেন যশোর জেলা প্রশাসন মোহাম্মদ তাজিমুল ইসলাম খান,কাষ্টম ডেপুটি কমিশনার মোস্তাফিজুর রহমান,বন্দর উপ পরিচালক আব্দুল জলিল,উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডল,বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান, ইমিগ্রেশন ওসি আহসান হাবিব সহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।