print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৪, মার্চ,২০২৪

ঝালকাঠি প্রতিনিধিোঃ

ঝালকাঠির নলছিটি পৌরসভার শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে যুব সমাজের উদ্যোগে ০৩ মার্চ সন্ধায় ধর্মীয় আলোচনা (মাহফিলের) অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠীপাড়ার পীর মাওলানা সেকান্দার আলী সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন দেশ বরেন্য ইসলামি বক্তা মাওলানা শাহজালাল জিহাদি।নসিহত পেশ করেন মাও:আবু বক্কর সিদ্দিক,মাও:কাওসার উল্লাহ জিহাদী।

এসময় বক্তারা যুবকদের উদ্দ্যেশ্যে পিতা মাতার খেদমতের প্রতি উৎসাহিত করে বলেন,পিতা মাতার দোয়া ছাড়া কেউই জীবনে সফল হতে পারে না।তাই পিতা মাতার সাথে কোনোভাবেই বেয়াদবি করা যাবে না।তাদের সাথে বেয়াদবি করলে তার দুনিয়া এবং আখিরাত দুটিই ধ্বংস।

পিতা মাতার খেদমত এক প্রকার ইবাদত,ওয়ায়েজ করনী (রহ:) এর উদাহরণ তুলে ধরেন।এছাড়াও কবরের আজাবের ভয়াবহতা ও জান্নাতের সুখের কথা তুলে ধরেন।

মাওলানা সেকান্দার আলী সিদ্দিকী দোয়া মোনাজাত পরিচালনা করেন।