
প্রকাশিত,১৭, জুলাই,২০২৩
রুবেল চিরিরব বন্দর দিনাজপুর প্রতিনিধি
সোমবার (১৭, জুলাই) দুপুরে হঠাৎ খানসামা উপজেলা পরিষদ পরিদর্শন করলেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ।
পরিদর্শনকালে তিনি বৃষ্টিকে উপেক্ষা করে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে বিভিন্ন রকমের বৃক্ষরোপণ করেন।
এরআগে তাকে ফুলেল শুভেচছা জানান উপজেলা নবাগত ইউএনও তাজ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন,এসিল্যান্ড মারুফ হাসান,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,ওসি চিত্তরঞ্জন রায় ও পিআইও এনামুল হাসান।


