
প্রকাশিত,১২, জুলাই,২০২৩
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
আজ ময়মনসিংহ বিভাগীয় রেঞ্জের ডিআইজির সম্মেলন কক্ষে মে/২০২৩ মাসিক সভায় নেত্রকোণা জেলা পুলিশকে শ্রেষ্ঠত্ব পুরস্কৃত ঘোষণা করা হয় এবং সেই পুরস্কৃত সম্মাননা ময়মনসিংহ বিভাগীয় রেঞ্জের সম্মানিত ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য বিপিএম এর হাত থেকে গ্রহণ করেন নেত্রকোণা জেলার সৎ,দক্ষ এবং বিচক্ষণ পুলিশ সুপার ফয়েজ আহমেদ।
জানা যায়, নেত্রকোণা জেলায় বিপুল পরিমাণ মাদক উদ্ধার, চোরাই মাল উদ্ধার, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, ওয়ারেন্ট নিস্পত্তি, গুরুত্বপূর্ণ মামলা রহস্য উৎঘাটন, ভিকটিম উদ্ধার এবং সততার সহিত আইনশৃঙ্খলা বজায় রাখার প্রত্যয়ে নেত্রকোণা জেলা পুলিশ শ্রেষ্ঠ খ্যাতি অর্জন করেন।
নেত্রকোণা জেলার সুশীল সমাজের ব্যক্তিবর্গদের সঙ্গে কথা বলে জানা যায়, নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদ যোগদানের পর থেকেই আমাদের জেলার অতীতের তুলনায় আইনশৃঙ্খলা অনেকটাই ভাল এবং পত্রিকার পাতা খুললেই প্রতিনিয়ত কোন না কোন থানায় মাদক উদ্ধার সহ বিভিন্ন অপকর্মে জড়িতরা গ্রেফতার হচ্ছে।
এ প্রসঙ্গে নেত্রকোণা জেলার পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, ময়মনসিংহ বিভাগীয় রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নেত্রকোণা পুলিশকে সম্মাননা প্রদান করেন মান্যবর ডিআইজি মহোদয়। এই কৃর্তিত্ব শুধু আমার নয় আমার জেলার পুলিশের।
আমার দিকনির্দেশক পরামর্শ কাজে লাগিয়ে আমার পুলিশ সদস্যরা অধিক পরিশ্রম করে যাচ্ছে এবং নেত্রকোণা জেলাকে একটা অপরাধ নির্মূল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং সেটাও থাকবে চলমান।


