print news || Dailydeshsomoy

প্রকাশিত,২১, জুন,২০২৩

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধিঃ

-জাতীয় পাটির চট্রগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুর সাওার রণির মা হাজী ছালেমা  খাতুন (৯৪) ২০ জুন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় কর্ণফুলী উপজেলার  শিকলবাহা ইউনিয়নের মরহুম  হাজী আলী আকবর সওদাগের বাড়িতে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।  তিনি মৃত্যুকালে   ৬ ছেলে ৫ মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন গুনগ্রাহী রেখে যান। 

হাজী ছালেমা খাতুনের মৃত্যুতে  গভীর শোক প্রকাশ ও শোকসপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন   জাপার প্রেসিডিয়াম সদস্য  চসিক  সাবেক মেয়র  মাহমুদুল ইসলাম চৌধুরী, শিল্প বিষয়ক উপদেষ্টা সাবেক এমপি সিরাজুল ইসলাম চৌধুরী,   চট্টগ্রাম 

দক্ষিণ জেলা জাপার আহবায়ক নুরুচ্ছাপা সরকার, যুগ্ম আহবায়ক বোরহান উদ্দীন ফারুকী, যুগ্ম আহবায়ক আবদুর রউফ চৌধুরী টিপু, শিকলবাহা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মেম্বার সাইফুদ্দিন মানিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন । আজ ২১ জুন বুধবার সকাল ১১টার সময়   হাজী ওমর মিয়া জামে  মসজিদে মরহুমা ছালেমা খাতুনের  নামাজে জানাজা অনুষ্ঠিত হইবে। এতে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন মরহুমার ছেলে জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুস সাত্তার রণি। 

সেলিম চৌধুরী 
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম 
২০/০৬/২৩ ইং।