
প্রকাশিত,২০, জুন,২০২৩
মোঃ আতাউর রহমান।
খানসামা দিনাজপুর প্রতিনিধিঃ
বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।
আগামী ২৯ শে জুন পবিত্র ঈদুল আযহা
উদযাপন করা হবপ বাংলাদেশে।সোমবার (১৯জুন)সন্ধ্যায় বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন এর সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে ১৮ জুন সৌদি আরব জানিয়েছিল আগামী ২৮ জুন তাদের দেশে ঈদুল আযাহা উদযাপন হবে।
সৌদি আরবের পাশাপাশি কাতার আরব আমিরাত বাহরাইন সহ মধ্যপ্রাচ্যোর দেশগুলোতে উদযাপিত হবে মুসলিম উম্মাহের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আযহা ইসলাম ধর্মের বিধান অনুযায়ী জিলহজ্ব মাসের ১০ তারিখ ঈদুল আযহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়ে থাকে এই দিনে মুসলিমরা আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি দিয়ে থাকেন ঈদুল আযহা মূলত ত্যাগ ও বিসর্জনের বার্তাবাহী একটি ইবাদত এদিন পরশু জবাইয়ের মাধ্যমে ত্যাগের একটি প্রতীকী প্রকাশ ঘটানো হয় এর মাধ্যমে মনের পশুত্বকে বিসর্জন দিয়ে নিজেকে নৈতিক ও আত্মিক ভাবে পরিশীলিত করা হয় তাই কোরবানি যেন লোক দেখানো উৎসব না হয় সেদিকে খেয়াল রাখতে তাগিদ করা হয়েছে পবিত্র আল কোরআন ও হাদিসে প্রায় ২ হাজার বছর আগে নিজের ছেলে সন্তান কে জবাই করার মত কঠিন নির্দেশ দেয়া হয়েছিল আল্লাহর নবী হযরত ইব্রাহিম আ.-কে সেই মহা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইব্রাহিম আ.খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু হিসেবে পরিচিত লাভ করেছেন। প্রিয় সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হলেও শেষ পর্যন্ত করতে হয়নি তাকে এখান থেকে পশু কোরবানির নির্দেশনা আসে উম্মতে মোহাম্মদীর জন্য।


