print news || Dailydeshsomoy

প্রকাশিত,১১, জুন,২০২৩

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে রাজ্জাক হত্যা মামলায় হুমায়ুন নামের এক আসামীর মৃত্যুদন্ড ও বাঁকী আসামীদের বেকাসুর খালাস দিয়েছে আদালত। আজ রবিবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ আদালত ২ এর বিচারক মোঃ আব্বাস উদ্দিন জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষনা করেন, রায়ে বলা হয় আসামী হুমায়ুনের বিরুদ্ধে পেনাল কোডের ৩০২ ধারা মোতাবেক মৃত্যুদন্ড এবং দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্য আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয় হয়। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী হুমায়ুন পাঁচবিবি উপজেলার নাওডোবা গ্রামের আবুল হোসেনের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরনে জানাগেছে, গত ২০০০ সালের ১৪ জুন পাঁচবিবি উপজেলার নাওডোবা গ্রামের আইয়ুব আলীর ছেলে আঃরাজ্জাকের সাথে একই গ্রামের নছির উদ্দীনের মেয়ে নাছিমা বেগমের প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে নছির উদ্দীন, হুমায়ুন আহম্মেদ, আবু বক্কর,সেকেন্দার গংরা আঃ রাজ্জাক কে মারধর করে এক পর্যায়ে আসামী রাজ্জাক পানি খেতে চাইলে আসামী হমুায়ুন পানির পরিবর্তে বিষাক্ত দ্রব্য খাওয়ায়। এতে রাজ্জাক অসুস্থ্য হয়ে পড়লে তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকরা হয় সেখানে তার মৃত্যুহয়। এঘটনায় নিহতের মা জরিনা বিবি বাদী হয়ে কালাই থানায় হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান
জয়পুরহাট