
প্রকাশিত,২১,মে,২০২৩
ময়মনসিংহ প্রতিনিধ ঃ
ময়মনসিংহের ত্রিশালে শিশু-কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে প্রবল বর্ষণ ও বজ্রপাতের সময় তাদের দুজনের মৃত্যু হয়।
ত্রিশালে বজ্রপাতে আহত আরও ২ শিশুকে মুমূর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানান, আজ বিকেলে ত্রিশাল উপজেলার বিয়ার্তা কোটপাড়া গ্রামে আবুল ফরাজীর ছোট ছেলে জুনায়েদ (৯) ঝড়ে আম কুড়ানোর সময় বজ্রপাতে মারা গেছে। তার সঙ্গে থাকা আরও ২জন ময়মনসিংহ হাসপাতালে ভর্তি আছে।


