
প্রকাশিত,২১,মে,২০২৩
গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে বর্জ্রপাতে মোহাম্মদ আসিফ (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার বিকালে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের তললী কোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আসিফ ওই গ্রামের জহুর উদ্দিনের ছেলে ও ঢাকা উত্তরার একটি হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, বিকালে মোহাম্মদ আসিফ বাড়ির পাশে তললী কোনাপাড়া মসজিদ মাঠে ফুটবল খেলা করছিল । এ সময় বৃষ্টি শুরু হলে বজ্র পাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায় আসিফ।
নিগুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মেদ জানান, ব্রর্জ পাতে এক জনের মৃত্যুর বিষয়টি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ।


