
প্রকাশিত,১৮,মে,২০২৩
মোঃ আতাউর রহমান।
খানসামা দিনাজপুর প্রতিবেদকঃ
খানসামা উপজেলার মারগাঁও গ্ৰামের মোঃ নজরুল ইসলাম বাড়িতে বুধবার দিবাগত রাত ১.৩০ টায় আগুন লেগে শোয়ার ঘর, গোয়াল ঘর, গুদাম ঘরসহ ৩ বিঘা জমির খড় পুড়ে যায়।
তবে একই জায়গায় গত মাসের এই সময়ে আগুন লেগে ঘর-বাড়িসহ ৫০ মন রসুন, ৫টি গরু পুড়ে ছাই হয়ে যায়। যদিও সেখানে কোনো কয়েল বা বৈদ্যুতিক সংযোগ নাই তা সত্ত্বেও ২ বার আগুন লাগায় ভুক্তভোগী পরিবার সহ এলাকাবাসী ধারনা করেন কেউ শত্রুতা করে আগুন লাগিয়ে দেয়।


