print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৪, মার্চ,২০২৩

এস.এম জামাল উদ্দিন শামীমঃ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ত্রিশাল উপজেলা শাখার ত্রি বার্ষিক অনুষ্ঠিত হয়েছে।৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে ২ টায় ত্রিশাল পৌরসভা হলরুমে এ সম্মেলনে অনুষ্ঠিত হয়।

অস্তিত্বের লড়াইয়ে আসুন সবাই এক হই এই প্রতিপাদ্য কে নিয়ে সংখ্যা লঘু সম্প্রদায়দের সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ত্রিশাল উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রাখাল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মতিন সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিকাশ রায়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম মোঃ শামছুদ্দিন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিসুজ্জামান আনিস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সাংগাঠনিক সম্পাদক শংকর শাহা,ময়মনসিংহ জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ সুজিত বর্মন, ময়মনসিংহ মহানগরের সভপতি এডভোকেট প্রশান্ত কুমার চন্দ্রন, সাধারণ সম্পাদক পবিত্র রঞ্জন রায়, ত্রিশাল ওয়াকার্স পার্টির সভাপতি নিতাই রায়।

সম্মেলনে রাখাল চন্দ্র দাস কে সভাপতি ও গনেশ সরকার সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত করা হয়।এবং ত্রিশাল পৌর কমিটিতে সুমন ঘোষকে সভাপতি ও রাজন আচার্য্য সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে বরন করে নেন।