print news || Dailydeshsomoy

প্রকাশিত,০২, মার্চ,২০২৩

হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে বলাকা নামক রেল ট্রেনের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু।

জানা গেছে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকা আগামী বলাকা এক্সপ্রেস ট্রেন গফরগাঁও প্রবেশের প্রাক্কালে ধাক্কা খেয়ে অজ্ঞাত ব্যক্তির(৬০) মৃত্যু হয়।(ঘটনার সময় (০২, মার্চ)বিকাল তিনটা বিশ মিনিট।
মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, অজ্ঞাত ব্যক্তিটি বলাকা রেল ট্রেনের সাথে ধাক্কা খেয়ে পাশের রাস্তায় পড়ে থাকলে সেখান থেকে পথচারীরা অটোরিকশা করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন, কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে জরুরী বিভাগে আনার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
অজ্ঞাত ব্যক্তির পরিচয় নাম ঠিকানা জানা যায়নি। থানা পুলিশকে অবগত করা হয়েছে।