
প্রকাশিত,১২, ফেব্রুয়ারি,২০২৩
মাসুদ রানা,(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (১২ফেব্রুয়ারি) বিকেলে বাসাইল -পাথর ঘাটা সড়কের কাঞ্চনপুর ইউনিয়নের কাঠালতলী বাজার এর পশ্চিম পাশে ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তি হলেন বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর গ্রামের মোঃশাহজাহান এর ছেলে সিয়াম হোসেন বিদ্যুৎ(২৪)।
স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি মোটর সাইকেল যোগে
বাসাইল থেকে বাড়ি যাচ্ছিলেন এমন সময় কাঠালতলী ব্রিজে উঠার সময় একটি গরুর সাথে ডাক্কা লেগে নিচে পরে যায়। এতে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
কাঞ্চনপুর ইউনিয়নের চেয়ারম্যান শামীম আল মামুন বলেন এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা মোটরসাইকেলের সামনে গরু এসে ডাক্কা দিলে ব্রিজের নিচে পড়ে যেয়ে সিয়াম নামের এক যুবক নিহত হয়।
মাসুদ রানা
টাঙ্গাইল
১২-০২-২০২৩


