
প্রকাশিত,০২, জানুয়ারি,২০২৩
দিনাজপুর প্রতিনিধি॥
দিনাজপুরের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে দুইটি সার বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টায় উপজেলার মাদিলাহাট এলাকায় দুটি কৃষিজ সারের দোকানে এই অভিযান পরিচালনার করা হয়। এসময় সোনার বাংলা ট্রেডার্সেও স্বতাধিকারী এবং সাহাবুল নামে এক ব্যক্তিকে এই জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, বাজার মনিটরিং ব্যবস্থা প্রতিদিনই চলমান রয়েছে। বর্তমানে সার সংকট নেই। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী সারের কৃতিম সংকট তৈরী করার প্রচেষ্টা করছে। আমরা জানতে পেরে ফুলবাড়ি উপজেলার মাদিলাহাট এলাকায় এই অভিযান পরিচালনা করি। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় বেশি দামে সার বিক্রির অভিযোগে মেসার্স সোনার বাংলা ট্রেডার্সের মালিককে ৫০ হাজার এবং অবৈধ সার মজুদের কারনে সাহাবুল নামে এক ব্যক্তিকে আইনের ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় উপজেলার কৃষি সম্প্রসারন কর্মকর্তা জনাব শাহনুর রহমানের সহযোগীতা করেন।
তিনি আরও বলেন, ভোক্তাদের লক্ষ্যে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কাজ করছে। ভোক্তা যাতে হয়রানির শিকার না হয় এতে আমরা সজাগ আছি।


