print news || Dailydeshsomoy

প্রকাশিত,২২, ডিসেম্বর,২০২২

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

আজ সকাল ১১টায় আটপাড়া উপজেলায় পরিদর্শন করেন সুযোগ্য জেলা প্রশাসক, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ।

এ সময় আটপাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম দেখভাল এবং পরিষদের পাঠাগার উদ্বোধন, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, অসহায় ছিন্নমূল পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন।
পরবর্তীতে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতি,তেলিগাতী ইউনিয়নে রেডক্রিসেন্ট হাসপাতাল এবং বিভিন্ন ইউনিয়নে আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন।

পরিশেষে আটপাড়া উপজেলার হল রুমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানদের সংগে মত-বিনিময় করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা পরিষদের সাম্মানিত চেয়ারম্যান হাজ্বী শফিকুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান খান,মহিলা ভাইস-চেয়ারম্যান তানিয়া নাজনীন রেখা, বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা,বীর মুক্তিযোদ্ধা এম জুবেদ আলী,মোঃ আলতু মিয়া,গিয়াসউদ্দিন পাঠান,ইউপি চেয়ারম্যান ছাইদুল হক,মোঃ ফেরদৌস মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ প্রসংঙ্গে জেলার সুযোগ্য মানবিকখ্যাত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ আটপাড়া উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ এবং দাপ্তরিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে আটপাড়া উপজেলার দক্ষ নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদকে ধন্যবাদ জ্ঞাপন করেন।