
প্রকাশিত,১৭, ডিসেম্বর,২০২২
মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর নাওজোড়ে ট্রাকচাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত আনুমানিক পোনে ১১ টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কড্ডা নাওজোড় এলাকার ফ্লাইওভারের নিচে চৌরাস্তা থেকে কোনাবাড়ি গামী বালু ভর্তি ট্রাকের বিপরীত গামী ব্যাটারিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই যাত্রী নিহত এবং তিন যাত্রী আহত হয়েছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান জানান, চৌরাস্তা থেকে কোনাবাড়ি গামী বালু ভর্তি ট্রাক ও কোনাবাড়ি থেকে ভোগড়া বাইপাস যাওয়ার সময় নাওজোড় ফ্লাইওভারের নিচে ব্যাটারিচালিত অটোরিকশা, ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন বাকি তিনজন আহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বালু ভর্তি একটি ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষের সময় তারা সড়কের ওপর ছিটকে পড়ে। ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন অপর তিন যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। ট্রাকের চালক দ্রুত ট্রাক নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
এসময় বাসন থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


