print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৫, নভেম্বর,২০২২

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

আজ নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদের সভাপতিত্বে পুলিশে লাইন্সে কল্যাণ সভা এবং পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুস্টিত হয়।

এ সময় গত মাসে অপরাধ এবং আইনশৃঙ্খলা বজায় রেখে নিরাপত্তা চাদরে এবং মাদকের বিরুদ্ধে সোচ্চার অভিযান অব্যাহত রাখার অবদানে জেলার শ্রেষ্ঠ সার্কেল মোরশেদা খাতুন অতিরিক্ত পুলিশ সুপার নেত্রকোণা, জেলার শ্রেষ্ঠ অফিসার ইনর্চাজ খন্দকার শাকের আহমেদ, জেলার আইসি মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং জেলার শ্রেষ্ঠ এস আই মোঃ কানন এবং জেলার শ্রেষ্ঠ ডিবি এস আই মোঃ তাহের উদ্দিন সহ অনেকেই।

এ সময় জেলার নিরাপত্তা, নিরাপদ মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে সর্বদায় কাজ করায় জেলার সুযোগ্য অফিসারগণদের পুরস্কৃত করা হয়।

এ সময় জেলা পুলিশ প্রধান মাদক এবং সন্ত্রাস, চাঁদাবাজদের যম এসপি ফয়েজ আহমেদ সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আজ যারা ভাল কাজ এবং আইনশৃঙ্খলা বজায় রেখে পুরস্কৃত হয়েছেন তাদের মতো আপনারাও ভাল কাজ এবং নেত্রকোণা জেলায় আইনশৃঙ্খলা বজায় রাখার অবদানে পুরস্কৃত হবেন।
তিনি আরো বলেন,আমাদের সরকার নিয়োগ দিয়ে বিভিন্ন জেলা উপজেলায় কর্মরত রেখে দেশের এবং দশের মঙ্গলজনক কাজ করার জন্যই পাঠিয়েছেন।
তাই আমরা একেকজন একজন করে দেশপ্রেমের সূচনা তৈরি করে দেশের এবং জনগণের জান-মাল নিরাপত্তা চাদরে নিশ্চিত করবো এবং সেই প্রত্যয়ে কাজ করে যাবো।