
প্রকাশিত,১৭, অক্টোবর,২০২২
নাজমুল হোসেন রাজবাড়ীঃ
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ দৌলতদিয়া আনসার বেপারী পাড়া গ্রামের অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের দুইজনের মৃত্যু হয়েছে।
১৬ই অক্টোবর রবিবার রাত আনুমানিক ৯ঘটিকার সময়ের দিকে এ অগ্নি কান্ডের ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, রুকমান মোল্লার স্ত্রী বরু বেগম (৯০) ও রমজান মোল্লার মেয়ে তাসমিয়া আক্তার (৯)
স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক বেপারী জানান, বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত
ঘটে। ঘরে থাকা গ্যাসের সিলিন্ডারটি আগুনে
বিস্ফোরিত হয়। সেই আগুনে বৃদ্ধা বরু বেগম ও তাসলিমা সহ দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
গোয়ালন্দ ফায়ার সার্ভিসের টিম লিডার সাবেকুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিক তথ্যানুযায়ী, বৈদ্যুতিক শর্টসার্কিট আগুনের সূত্রপাত ঘটে।এ সময় অগ্নিকাণ্ডে বরু বেগম(৯০) এক বৃদ্ধা ও তাসলিমা আক্তার (৯)নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় দুইটি ঘর, আসবাবপত্র,ও নগদ অর্থসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


