print news || Dailydeshsomoy

প্রকাশিত,০১, অক্টোবর,২০২২

এস চাঙমা সত্যজিৎ
চট্টগ্রাম বিভাগঃ

সর্বজনীন শারদীয়া দূর্গোৎসবের আজ থেকে শুরু হয়েছে। কালের অমোঘ নিয়মে আবার এসেছে সার্বজনীন শারদীয়া দুর্গা উৎসব উদযাপনের প্রস্তুতি গতকাল শেষ করেছে। মণ্ডপে মণ্ডপে প্রতিমার সৌন্দর্য বৃদ্ধি ও মন্দির প্রাঙ্গন সাজানো হয়েছে নানা রঙের কারুকাজ করেছেন শিল্পী ও পূজা উৎযাপন কমিটি।

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলাতে এবার ১০টি পূজা মণ্ডপে শারদীয়া দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আজ কয়েকটি পূজা মণ্ডপে গিয়ে দেখা যায় দেবদেবীর প্রতিমাগুলো সাজিয়েছেন। অনেকেই আলোকসজ্জা ও নানান ডেকোরেশন দিয়ে পূজা মণ্ডপ সাজিয়ে মনোমুগ্ধকর পরিবেশে গড়ে তুলেছেন।

পানছড়ি উপজেলার পূজগাঙের প্রত্যন্ত অঞ্চলের বৈশাখ কুমার পাড়া (ত্রিপুরা বিল) শিব-দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি চেঙ্গী ইউনিয়নের সদস্য ইন্দ্রজিৎ ত্রিপুরা জানান, বেদ শাস্ত্র মতে জগতের মঙ্গল কামনায় এবার দেবী দূর্গা আসবেন গজমতির পৃষ্ঠে চড়ে আর প্রস্থান করবেন নৌকায় চড়ে। শারদীয়া দুর্গোৎসব আজ থেকে শুরু হয়েছে । আজ ১ অক্টোবর ২০২২ শনিবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব আরম্ভ আর ৫ অক্টোবর ২০২২ বুধবার মহাবিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয়া দূর্গোৎসবের সমাপন ঘটানো হবে বলে সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির সভাপতি ইন্দ্রজিৎ ত্রিপুরা জানিয়েছেন।

বৈশাখ কুমার পাড়া (ত্রিপুরা বিল) শিব-দুর্গা মন্দিরের সভাপতি ইন্দ্রজিৎ ত্রিপুরা জানান, আইন শৃঙ্খলা বিষয়ে আমরা পূজা উদযাপন কমিটির সদস্য সদস্যা ও স্থানীয় এলাকার মানুষের সহযোগিতা নিয়ে প্রতি বছর দুর্গাপূজা উদযাপন করে থাকি । তাছাড়াও পূজা মণ্ডপে সার্বক্ষণিক যোগাযোগ রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের উপজেলার আনসার ভিডিপি সদস্যরাও কাজ করে যাবেন বলে সভাপতি ইন্দ্রজিৎ ত্রিপুরা জানিয়েছেন।

সভাপতি ইন্দ্রজিৎ ত্রিপুরা আশা প্রকাশ করেন যে এবার আমরা বর্ণিলভাবে শোভাবর্ধনের মাধ্যমে উৎসবের আয়োজন করতে পেরেছি।

তিনি আরও বলেন, সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, তিন পার্বত্য জেলার মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়্যাত আফরোজ, পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনচারুল করিমকে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সাথে সমন্বয় করে পূজা মণ্ডপ গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাতে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকে লক্ষ্য রাখা হবে। আশা করছি শারদীয় দূর্গোৎসব প্রতিবছরের ন্যায় এবারও সুস্থ ও সুন্দর পরিবেশে সম্পন্ন করা হবে বলে তিনি জানিয়েছেন।
সভাপতি ইন্দ্রজিৎ ত্রিপুরা আরও বলেন, আমরা সংসদ সদস্য, মহিলা এমপি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও মানবিক সম্পন্ন জেলা প্রশাসকের নিকট বৈশাখ কুমার পাড়া (ত্রিপুরা বিল) শিব-দুর্গা মন্দিরের নির্মাণের জন্য আকুল আবেদন করেছেন।

পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়্যা আফরোজ বলেন, সনাতন ধর্মালম্বীরা যাতে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে শারদীয়া দূর্গোৎসব উদযাপন করতে পারে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজায় সকল মণ্ডপ গুলোতে ইউএনও নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে বলে তিনি জানিয়েছেন।

এস চাঙমা সত্যজিৎ
চট্টগ্রাম বিভাগ।