
প্রকাশিত,০৯, সেপ্টেম্বর,২০২২
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
আজ নেত্রকোণা জেলার সম্মানিত এসপি ফয়েজ আহমেদ-এর দিক-নির্দেশনায় জেলার গোয়েন্দা সংস্থা ডিবির জালে ধরা খেল মদন থানার কদমশ্রী শিকারীপাড়ার মাদক ব্যবসায়ী। জানা যায় ডিবি পুলিশের অফিসার ইনর্চাজ আবুল কালামের তত্ত্বাবধানে এস আই সঞ্জয় সরকারের চৌকস টিম ৭০ পিছ ইয়াবা সহ সজীব হাসান সন্দিব কে গ্রেফতার করা হয়।
ডিবি সূত্রে জানা যায় সজীব পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ দিন যাবৎ মরণব্যাধি ইয়াবা ব্যবসা করে আসছে। তাই আমরা সজীবকে পুলিশি নজরে রেখে আজ শুক্রবার ৭০ পিছ ইয়াবা সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
এ প্রসংঙ্গে জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং সকলের সহযোগিতায় নেত্রকোণা থেকে মাদকমুক্ত করবো ইনশাআল্লাহ


