
প্রকাশিত,০৯, সেপ্টেম্বর,২০২২
আব্দুল আওয়াল খান সরাইল প্রতিনিধঃ
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মোঃ ইসমাইল মিয়া ( ৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়ন উত্তর কুট্টাপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল উপজেলার সদর ইউনিয়ন উত্তর কুট্টাপাড়া গ্রামের মৃত এলু মিয়া ছেলে।
স্থানীয়রা জানান, আজ শুক্রবার নিজ বসত ঘরের পিছনে বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে অসাবধানবশত বিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় ইসমাইল। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরাইল থানার পুলিশ পরিদর্শক তদন্ত শেহাবুর রহমান বলেন, এ খবর পেয়েছি পুলিশ পাঠানো হবে।


