print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৫, আগষ্ট,২০২২

স্টাফ রিপোর্টার/এস এম মিঠু

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে আদিল হোসেন নামের এক আড়াই বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৫ আগষ্ট) সকালে উপজেলার যোগিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আদিল ৩ নং বাগাতিপাড়া ইউনিয়নের যোগিপাড়া গ্রামের আলেপ হোসেনের ছেলে।

বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম এতথ্য নিশ্চিত করে পরিবারের লোকজন জানান, বাড়ির মধ্যে খেলছিল শিশু আদিল। এক পর্যায়ে বারান্দায় চার্জে থাকা অটো ভ্যানের তারে হাত দেয় ও হাত দেওয়ার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।

তৎক্ষণাৎ পরিবারের লোকজন শিশুটি কে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়,এবং চিকিৎসক দেখার পর শিশু আদিলকে মৃত ঘোষণা করেন।