
প্রকাশিত,৩০, জুলাই,২০২২
উত্তম সরকার, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে ঘোড়দৌড় গ্রামে কৃষক ফিজার (৩৬) বজ্রপাতে মৃত্যু হয়েছে। ৩০ জুলাই শনিবার বিকেলে এ মৃত্যুর ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের নলবাড়িয়া গ্রামের আজহার আলীর ছেলে ফিজার খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌড় গ্রামের মৃত বাছেদের মেয়েকে বিয়ে করে ঘর জামাই থাকে।
সেখানে সে কৃষি কাজ করেন বলে জানায় এলাবাসী। ৩০ জুলাই শনিবার বিকেল ৪ টার দিকে বৃষ্টি আসা দেখে সে ধানের জমির আইল কেটে দিতে যায়। এ সময় আকাশে বজ্রপাত হলে সে জমিতে মধ্যে পড়ে মারা যায়। পরে অন্য কৃষকরা তার পরিবারে খবর দেয়।
এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উত্তম সরকার
বগুড়া প্রতিনিধি.
৩০ জুলাই ২০২২


