
প্রকাশিত,২৯, জুলাই,২০২২
উপজেলা প্রতিনিধি, মিরসরাইঃ
চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়তাকিয়ার খৈইয়াছড়া রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি পর্যটক বাহির মাইক্রোবাস দুমড়ে মুচড়ে যায়। সংঘর্ষে ঘটনাস্থলে ১১ জন নিহত হয়। নিহত সবাই খৈইয়াছড়া ঝরনা দেখতে আসা পর্যটক।
শুক্রবার (২৯ জুলাই) দুপুর ১ টা ১০ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী যাওয়ার সময় খৈইয়াছড়া রেল ক্রসিংয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত ১১ জনের নাম ঠিকানা এখনো জানা যায়নি।
জিআরপি পুলিশের এসআই খোরশেদ আলম জানান শুক্রবার দুপুর একটার সময় একটি পর্যটক বাহির মাইক্রোবাস রেল লাইন ক্রস করলে চট্টগ্রামগামী মহানগর প্রভাতীর ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে ১১ জন নিহত হয়। লাশ বড়তাকিয়া রেল স্টেশনের এখানে রাখা হয়েছে। নিহতদের নাম ঠিকানা এখনো জানা যায়নি তদন্ত করে জানানো হবে। নিহতের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


