print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৮, জুলাই,২০২২

জাহাঙ্গীর আলম মুকুল
নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন থেকে প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে রহমতের বৃষ্টির আশায় খুলনার দক্ষিণ ডুমুরিয়াবাসীর উদ্যগে, দক্ষিণ ডুমুরিয়া ইমাম ও উলামা পরিষদ এস্তেস্কা’র নামাজ আদায় করেছেন।

খুলনা ডুমুরিয়ার শরাফপুর ইউনিয়নের বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২৮জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শত শত মুসল্লির অংশ গ্রহণে এ এস্তেস্কা’র নামাজ আদায় করা হয়।এস্তেস্কা’র নামাজের ইমামতি করেন উপজেলার সাজিয়াড়া মাদ্রাসার শায়খুল হাদীস মুফতি শহীদুল ইসলাম।

এস্তেস্কা’র নামাজের পূর্বে জালেমের জুলুম, সমাজে পাপাচার এবং আসমানি আজাব গজবের কারন উল্লেখ করে আলোচনা করেন, শায়খুল হাদীস মুফতি শহীদুল ইসলাম, আলহাজ্ব মাও: ইবরাহীম, মাও: আজহারুল ইসলাম, হাফেজ মে: ওয়াহিদুজ্জামান, মুফতি মো: ফয়জুল করীম, মাও: ইলিয়াস হোসাইন প্রমুখ।

এস্তেস্কা’র নামাজ শেষে মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদীস মুফতি শহীদুল ইসলাম।