
প্রকাশিত,১৭, জুলাই,২০২২
উপজেলা প্রতিনিধি, মিরসরাইঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বাসের ধাক্কায় মোঃ বাদশা (৪৫) নিহত হন।
রবিবার (১৭ জুলাই) সকাল ৭টায় উপজেলার মিঠাছড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা রাঙ্গুনিয়া পৌরসভার নোয়াগাঁও ১ নং ওয়ার্ডের মৃত আবুল খায়েরের পুত্র। নিহত বাদশা দীর্ঘদিন ধরে মিরসরাইয়ের মিঠাছড়া এলাকার গড়িয়াইশ গ্রামের কৃষিকাজে যুক্ত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় নিহত বাদশা সকালে বাজার থেকে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন তখন ঢাকামুখী দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান। ঘটনাস্থল থেকে গাড়ি এবং লাশ জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ উদ্ধার করে।
দুর্ঘটনার বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ উপ-পরিদর্শক মোঃ কামরুল আলম জানান স্থানীয় সূত্রে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করি এবং লাশ উদ্ধার করে নিয়ে আসি। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।


