print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৫, জুলাই,২০২২

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধিঃ

ঢাকা-বগুড়া মহাসড়কে বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা ব্রীজ এলাকায় (১৫ জুলাই) শুক্রবার দুপুর ৩টার দিকে দুই বাসের মুখোমুখী সংঘর্ষে এক নারীসহ ২জন নিহত এবং কমপক্ষে ৭ জন আহত হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী নওগাঁ ট্রাভেলস এর সাথে ঢাকাগামী কালিয়াকৈর পরিবহনের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারীসহ দু’জন মারা যান। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। এসময় শিশুসহ আরো ৭জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

হাইওয়ে পুলিশ, শেরপুর ফাঁড়ির ইনচার্জ একেএম বানিউল আনাম জানায়, দুর্ঘটনায় কবলিত বাস দুটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হবে।

উত্তম সরকার
বগুড়া প্রতিনিধি.

১৫ জুলাই ২০২২