print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৪, জুন,২০২২

মোঃফয়সাল হোসেন স্টাফ রিপোর্টারঃ

কয়রা বাগালী ইউনিয়নের বামিয়া মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এর সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রমজান আলী (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে৷ সে বামিয়া গ্রামের কিনু সরকাদের ছেলে। বামিয়া এম এম মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। ১৪ জুন মঙ্গলবার দুপুর ৩ টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রমজান আলী সাইকেলে করে বিদ্যালয় থেকে বাড়ী যাচ্ছিল৷ বিপরীত দিক থেকে আসা পাইকাগাছাগামী দ্রুত গামি সম্পন্ন একটি বাস সজরে তাকে ধাক্কা দেয়৷ সাথে চলতব একটি নছিমের সাথে ও ধাক্কা লাগে। সে সাইকেল থেকে সড়ক ছিটকে পড়ে ৷ এবং বাসের সামনের চাকা তার মাথার উপরে উঠে যায়।ঘটনাস্থলে সে মারা যায়।
সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত হওয়ার পর বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটিকে আগুন ধরিয়ে দেয়৷ খবর পেয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ এ বিএম এস দোহা ঘটনাস্থলে গিয়ে প্রথমে বাসে আগুন থামাতে পানি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
কয়রা থানার ওসি এ বি এম এস দোহা বলেন, দূর্ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষিণকভাবে ঘটনাস্থলে পৌঁছায়৷ বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে রাখে।বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে আমরা বাসটির আগুন নিভিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে৷
ঘটনার খরব শুনে ঘটনা স্থান পরিদর্শন করেন উপজলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।ঘটনা জানতে পেরে রমজানের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি উপাধাক্ষ্য নজরুল ইসলাম ও স্থানীয় সংসদ মোঃ আক্তারুজ্জামান বাবু বামিয়া মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র রমজানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক বার্তা দিয়েছেন, শোক বার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
নিহতদের মাগফেরাত কামনা করেন।