print news || Dailydeshsomoy

প্রকাশিতঃ ১১ জুন ২০২২

মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ

সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
পারাবত এক্সপ্রেসের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ।
মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের বগিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১১ জুন) দুপুর ২টার পর ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শমসেরনগর রেলওয়ে স্টেশনের মাস্টার জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে আগুন পাশের দুটি এসি বগিতে ছড়িয়ে পড়ে। তবে বর্তমানে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এর আগে দুপুর ১টার দিকে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বিমানবন্দর এলাকার পতনউষার বাজারের কাছে এ ঘটনা ঘটে। এতে সিলেটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।