
প্রকাশিত,০২, এপ্রিল,২০২২
হোসনেয়ারা মুকুল
পটুয়াখালীর রাঙ্গাবালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের স্থানীয় প্রতিনিধি এম সোহেলের শ্বাশুড়ি হোসনেয়ারা মুকুল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার সকাল সাড়ে ১১ টায় ভোলার লালমোহন সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। ডায়াবেটিস ও উচ্চঁ রক্ত চাপের কারণে শারীরিকভাবে অসুস্থ হওয়ায় শুক্রবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমা লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের করিমগঞ্জ গ্রামের বজলুর রহমানের স্ত্রী। মৃত্যুকালে তিনি স্বামী ও চার কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার সাড়ে ৫ টায় মরহুমার নামাজে জানাজা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে রাঙ্গাবালী প্রেস ক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়। রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
