print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৩, ফেব্রুয়ারি,২০২২

আরিফ রববানী ময়মনসিংহ।।

ময়মনসিংহে সড়ক ও জনপথ বিভাগের ভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে অবৈধ দখলদার মুক্ত করা হয়েছে।রবিবার (১৩ই ফেব্রুয়ারী) দিনভর সড়ক ও জনপথের সার্বিক সহযোগিতায় ময়মনসিংহ সড়ক বিভাগাধীন শম্ভুগঞ্জ মোড়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ এর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক ও জনপথ বিভাগ।

ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগ সওজ এর সহকারী প্রকৌশলী খলিলুর রহমানের সার্বিক সহযোগিতায় পরিচালিত উচ্ছেদ অভিযানে ময়মনসিংহে সড়ক ও জনপথ বিভাগের ভূমিতে অবৈধভাবে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে সওজ’র প্রায় ১৬ শতাংশ ভূমি অবৈধ দখলদার মুক্ত করা হয়।

এ সময় সওজ’র অন্যান্য কর্মকর্তা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ -কিশোরগঞ্জ সড়কের ময়মনসিংহ ব্রিজের পূর্বপার থেকে শম্ভুগঞ্জ ট্রাফিক পয়েন্ট পর্যন্ত এবং ট্রাফিক পয়েন্ট হতে কিশোরগঞ্জ সড়কের সওজ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে উঠে অসংখ্য স্থাপনা। এর আগেও এসব সরকারী ভূমি উদ্ধারে একাধিক উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। কিন্তু কিছুদিন যেতে না যেকেই আবারো দখলদারগণ কৌশলে স্থাপনা তৈরী করে দোকান কোটা ভাড়া দেয়।

সম্প্রতি এসব স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নোটিশসহ মাইকিং করে জানিয়ে দেয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ দখলকারীরা তাদের স্থাপনা সরিয়ে না নেয়ায় বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ জানান, সওজের ভুমি দখলদার মুক্ত করতে নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হবে। তিনি এ অভিযানকে সফল করতে সর্বস্তরের জনতার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।