print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৫, ডিসেম্বর,২০২১

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটের মোংলায় শান্তি ও কল্যনের বাণী নিয়ে যীশু খ্রিস্টের আগমনী দিন উদযাপন করেছে খ্রিস্টান সম্প্রদায়।

শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টায় এই দিনটি উপলহ্মে মোংলার শেহেলাবুনিয়ায় প্রধান গির্জা সেন্ট পলস ক্যাথলিক চার্চে বড়দিনের প্রার্থনায় যোগ দিতে সমবেত হন ভক্তরা।

বড়দিন উপলহ্মে খ্রিষ্ট ধর্মবলম্বীদের উপস্যানালয় ও বাড়ী এবং ঘরগুলাতে জাকজমক পূর্ন আলোকসজ্জা শোভা পাচ্ছে। গির্জাগুলোর সামনেই স্থাপন করা হয়েছে গোসালা। গোসালায় দৃষ্টি নন্দনভাবে যীশুর আর্বিভাবের প্রতিকৃতি সাঁজানো হয়েছে। বড়দিন ঘিরে গির্জাগুলোর আশপাশে বসেছে মেলা। এদিকে বড়দিন উপলহ্মে সকল গির্জা ও খ্রিষ্টান পল্লীগুলাতে রয়েছে পুলিশের বাড়তি নজরদারী। আইন শৃঙ্খলা মেনেই বড়দিন উৎসব উদযাপন করছেন খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন।

এ সময় বড়দিনে যোগ দিতে প্রধান গির্জায় উপস্থিত ছিলেন, বন – পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য বেগম হাবিবুর নাহার, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার, গির্জার প্রধান পালক পুরোহিত ডানিয়েল মন্ডল ও ব্রাদার জয়ন্ত এন্ড্রু কন্তা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিবছরের ন্যায় এবার মহামারির প্রাদুর্ভাবে কারণে বড়দিনের আয়োজনে চাকচিক্য কম দেখা গেছে এখানকার আরও ৭টি গির্জায়।

ধর্মযাজক ডামিয়েল মন্ডলে কাছে জানতে চাইলে তিনি বলেন, বড়দিনের যেসব ধর্মীয় আচার অনুষ্ঠানে বাইরের লোক সমাগম হয় সে ধরনের উদযাপন নিরুৎসাহিত করা হচ্ছে। মাস্ক ছাড়া কেউ গির্জায় প্রবেশ করতে পারবে না।